মূল অংশে যান

গ্রামীণ নারীদের হাতে তৈরি পণ্য · প্রতিটি কেনাকাটা একজন নারীর জীবিকার পাশে

যেকোনো সময় বার্তা পাঠান 01644-693242
কল করুন01644-693242
0

প্রশ্নোত্তর

জেনে রাখুন

UNSFBD ও এর কাজ নিয়ে সাধারণ প্রশ্নের উত্তর।

প্রশ্নোত্তর

প্রশ্ন ও উত্তর

UNSFBD কী?
উজগ্রাম নারী শক্তি শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ গ্রামীণ ও অসহায় নারীদের আর্থসামাজিক উন্নয়ন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য কাজ করে।
কারা সহায়তা পেতে পারেন?
ধর্ম, বর্ণ, পেশা বা আর্থিক অবস্থার ভিত্তিতে বৈষম্য না করে মানবিক প্রয়োজনে সহায়তা করা হয়। সুবিধাভোগী নির্বাচনে প্রকৃত প্রয়োজন, ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়।
দান ও অনুদান কীভাবে ব্যবহার হয়?
দান ও অনুদানের অর্থ স্বচ্ছ হিসাবের মাধ্যমে নির্ধারিত জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
এটি কি রাজনৈতিক সংগঠন?
না। এটি একটি অরাজনৈতিক সংগঠন।
নারীদের কীভাবে সহায়তা করা হয়?
শুধু সহায়তা নয়: সেলাই, বাটিক, হস্তশিল্প, পাটজাত পণ্য ও নকশিকাঁথার প্রশিক্ষণ এবং নিজের আয় তৈরি ও বাজারে প্রবেশে সহযোগিতার মাধ্যমে।
শপের পণ্য কারা বানান?
গ্রামীণ নারীরা, প্রাকৃতিক কাঁচামাল দিয়ে। অর্ডারে কাস্টমাইজ ও ব্র্যান্ডিংয়ের সুযোগ আছে।
কীভাবে অর্ডার করব?
পণ্য কার্টে যোগ করে চেকআউট করুন। অর্ডার ও ডেলিভারি নিশ্চিত করতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
আপনারা কি ঋণ দেন বা সঞ্চয় নেন?
সঞ্চয়সচেতনতা এবং প্রযোজ্য আইন ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সদস্যদের সুদমুক্ত আর্থিক সহায়তা পরিকল্পিত উদ্দেশ্য। এই ওয়েবসাইটের মাধ্যমে এখন তা চালু কোনো সেবা নয়।

আরও জানতে চান?

আমাদের লিখুন

আমরা উত্তর দিতে প্রস্তুত।